shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

আইসিটি বিভাগের ১৫১৭টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জুন ২০২০, ১৯:১০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিভিন্ন সংস্থা ও দফতরের ১ হাজার ৫১৭টি শূন্য পদে দ্রুত নিয়োগের জন্য নির্দেশ প্রদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তার কার্যালয় থেকে আইসিটি বিভাগের অনলাইন রেভিনিউ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া অর্থ সাশ্রয়ী, হয়রানি মুক্ত এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ই-রিক্রুটমেন্ট ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক এ. বি. এম আরশাদ হোসেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ’র নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক মো. রেজাউল করিম উক্ত অনলাইন সভায় সংযুক্ত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।