shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

মঙ্গলবার পূর্ণ সূর্য গ্রহণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ জুলাই ২০১৯, ১৭:১৬

মঙ্গলবার পূর্ণ সূর্য গ্রহণ ঘটবে বলে আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার (২জুলাই) ২২টা ৫৫ মিনিট ১৮ সেকেন্ড বিএসটিতে তা শুরু হয়ে ৩ জুলাই ৩টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ড বিএসটিতে শেষ হবে। ৩ জুলাই ১টা ২৩ মিনিটে বিএসটিতে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৫৬। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুতুওয়ারা দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক থেকে শুরু হয়ে বলিভিয়ার মুরুকু শহরের দক্ষিণ-পূর্ব দিক পর্যন্ত গ্রহণটি দেখা যাবে। বিস্তারিত বিবরণ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse-এ পাওয়া যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।