shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

যুক্তরাজ্যে ফাইভ-জি চালু করছে ওটু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ জুলাই ২০১৯, ১৮:১০

যুক্তরাজ্যে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক চালুর পরিকল্পনা করছে ওটু। আগামী অক্টোবরে এই নেটওয়ার্ক চালু হতে পারে বলে জানিয়েছে ওটু’র মালিক প্রতিষ্ঠান স্পেনের ট্যালিফোনিয়া। বিবিসি এক প্রতিবেদনে জানায়, পরবর্তী প্রজন্মের এই সেবাটি বেলফাস্ট, কার্ডিফ, এডিনবার্গ, লন্ডন ও লিডসে চালু করা হবে। ২০২০ সালের গ্রীষ্মের মধ্যে মোট ৫০টি শহরে ফাইভ-জি সেবা চালু করা হবে। ওটুই হলো একমাত্র প্রতিষ্ঠান যেটি হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার ছাড়াই এ ধরনের নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে। অবশ্য অন্য কিছু নেটওয়ার্ক ব্যবস্থায় হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটি। এছাড়া হুয়াওয়ের ফাইভ-জি রেডিও একসেস নেটওয়ার্কও পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে ওটু। যদিও ফোর-জি নেটওয়ার্কের যন্ত্রপাতি সরবরাহে চীনা প্রতিষ্ঠানটি থেকে শেষ পর্যন্ত প্রযুক্তি সুবিধা নেয়নি ওটু। এ প্রসঙ্গে ওটু’র প্রধান নির্বাহী মার্ক ইভান্স বলেন, আমরা তিনটি অপারেটরকেই সম্মান করি। তারা সবাই নিজেদের জায়গায় ভালো করছে। কিন্তু আমরা বেছে নিয়েছি বর্তমানে আমাদের পার্টনার এরিকসন ও নকিয়াকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।