shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

প্রগতিশীলতা হচ্ছে জাতিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার: মোস্তাফা জব্বার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫১

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রগতিশীলতা হচ্ছে সমাজ বদলের যাত্রায় শতশত বছরের পিছিয়ে থাকা বাঙালি জাতিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। সদ্যস্বাধীন বাংলাদেশের প্রণিত সংবিধানের মূল চার নীতিতে প্রগতিশীলতার মন্ত্র নিহিত আছে। সমকালীন বিশ্বে প্রযুক্তিতে ৩২৪ বছর পিছিয়ে থাকা বঙ্গবন্ধু কর্তৃক ১৯৭৩ সালে আইটিইউতে বাংলাদেশকে অন্তর্ভুক্তি এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় স্থাপনের যুগান্তকারি পদক্ষেপই শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে আজকের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে। পৃথিবীতে জিডিপি অর্জনকারি প্রথম স্থানের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এর উদ্যোগে আয়োজিত প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্বে শেখ হাসিনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আহ্বায়ক ড. মীজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে নিরপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) এ কে মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ, সাবেক সচিব মো: নাসির উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব মিল্টন বিশ্বাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।