shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

হাজারো অ্যাপ বাতিল করল ফেসবুক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৮

ফেসবুক প্ল্যাটফর্মে হাজার হাজার অ্যাপ বাতিল করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১৮ কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির পর মার্চ মাসে অ্যাপ ডেভেলপারদের নিয়ে তদন্ত শুরু করে ফেইসবুক। তারই অংশ হিসেবে বাতিল করা হয়েছে অ্যাপগুলো। ফেসবুকের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সরিয়ে ফেলা অ্যাপগুলো প্রায় ৪০০ ডেভেলপারের কাছ থেকে এসেছে। এইসব অ্যাপ গ্রাহকের জন্য হুমকি এমন ধারণা মোটেও ঠিক নয়। চলতি বছরের শুরুতে এক মামলায় মার্কিন ফেডারেল ট্রেড কমিশনকে (এফটিসি) ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ফেইসবুক। এফটিসি’র ওই মামলায় ফেইসবুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, ২০১২ সালের একটি সম্মতি চুক্তি অমান্য করেছে প্রতিষ্ঠানটি। বেআইনিভাবে ৮.৭ কোটি গ্রাহকের তথ্য রাজনৈতিক পরামর্শক ব্রিটিশ প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে শেয়ার করেছে। ওই ঘটনা ফাঁসের পর তীব্র সমালোচনা ও সরকারী চাপের ফলে গ্রাহকের ডেটা আরও নিরাপদ করতে জোর দিয়েছে ফেইসবুক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।