shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

‘১ মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ উদ্বোধন করলেন জয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ অক্টোবর ২০১৯, ১৩:০৭

‘১ মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন তিনি। জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদন সেবা ‘নগদ’-কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করা হয়। আগে যেকোনো মোবাইল অ্যাকাউন্টের জাতীয় পরিচয়পত্র শনাক্ত করতে পাঁচদিন সময় লাগত। ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই-বাছাই করতে সময় লাগবে মাত্র এক মিনিট। এ সেবা উদ্বোধনের পাশাপাশি সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের আইএসবিএন ও বোরকোড সেবা ও ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি পে-সেবা, এবং টেসিসের নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেন। অনুষ্ঠানে এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।