shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

পরিবর্তন হলো ফেসবুকের লেগো

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ নভেম্বর ২০১৯, ১১:০৫

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লোগো পরিবর্তন হয়েছে। সোমবার ফেসবুক প্যারেন্ট কোম্পানি হিসাবে নিজেদের এ নতুন লোগো প্রকাশ করেছে। তবে প্যারেন্ট কোম্পানির এ লোগো ফেসবুক অ্যাপের লোগো থেকে আলাদা। ফেসবুকের নতুন লোগোতে শুধু ফেসবুক কথাটি জেনেরিক ফন্টে লেখা রয়েছে। তবে জিআইএফ ছবিতে কোম্পানির বিভিন্ন সংস্থার জন্য আলাদা রঙ ব্যবহার করা হয়েছে। নতুন লোগোটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ক্রেডিট কার্ডেও ঠিকমতো বসানো যাবে। লোগোটির জিআইএফ ফরম্যাটে ব্যবহৃত রঙের মধ্যে নীল রঙ দিয়ে ফেসবুক, সবুজ রঙ দিয়ে হোয়াটসঅ্যাপ ও গোলাপি রঙের মাধ্যমে ইনস্টাগ্রামকে বোঝানো হয়েছে। নতুন এ লোগোটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পণ্য ও সেবার পাশাপাশি বিপণন উপকরণে দেখা যাবে। এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে তাদের ব্লগ পোস্টে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।