shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যে ১০ দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ নভেম্বর ২০১৯, ১২:৫১

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা নিয়মিত প্রকাশ করে থাকে। ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া নারী শ্রমিকের তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। সৌদি আরব জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বিএমইটি-র হিসেবে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন সৌদি আরবে। ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সংখ্যাটি ছিল তিন লাখ ৩২ হাজার ২০৪ জন৷ ২০১৯ সালের প্রথম দশ মাসে ৫৩ হাজার ৭৬২ জন নারী সৌদি আরব গেছেন। ২০১৭ সালে সর্বোচ্চ সংখ্যক (৮৩ হাজার ৩৫৪ জন) নারী শ্রমিক সে দেশে গেছেন। জর্ডান ইসরায়েলের প্রতিবেশী এই দেশে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৪১১ জন। সর্বোচ্চ সংখ্যক গেছেন ২০১৬ সালে, ২২ হাজার ৬৮৯ জন। সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালে সর্বোচ্চ ২৪ হাজার ৩০৭ জন নারী শ্রমিক সেই দেশে গিয়েছেন। সব মিলিয়ে দেশটিতে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা এক লাখ ৩০ হাজার ৫৭১ জন। লেবানন ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সিরিয়ার প্রতিবেশী দেশ লেবাননে গেছেন এক লাখ ছয় হাজার ৮৪০ জন নারী শ্রমিক। ওমান ওমানে যাওয়া বাংলাদেশি নারী শ্রমিকের সংখ্যা ৮৬ হাজার ১৩২ জন। কাতার বিএমইটির হিসেবে ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত মোট আট লাখ ৮৭ হাজার ৪৩২ জন নারী শ্রমিক বিভিন্ন দেশে গেছেন। এই সময়ে কাতারে গেছেন ৩২ হাজার ২৫৯ জন। মরিশাস পর্যটনের জন্য বিখ্যাত এই দ্বীপরাষ্ট্রে ১৭ হাজার ৯২৩ জন নারী শ্রমিক গেছেন। ভারত মহাসাগরঘেঁষা এই দেশটিতে বাংলাদেশি নারী শ্রমিকরা গার্মেন্ট ও মাছ প্রক্রিয়াজাতকরণে যুক্ত আছেন বলে জানা গেছে। এছাড়া হোটেল-রেস্তোরাঁতেও তারা কাজ করছেন। কুয়েত শীর্ষ দশ দেশের মধ্যে আটটিই মধ্যপ্রাচ্যের। এর মধ্যে কুয়েতে যাওয়া বাংলাদেশি নারী শ্রমিকের সংখ্যা নয় হাজার ১৯ জন। মালয়েশিয়া এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন। সংখ্যাটি ছয় হাজার ৬৩৮ জন। বাহরাইন মধ্যপ্রাচ্যের এই দ্বীপরাষ্ট্রে গেছেন চার হাজার ২৯০ জন নারী শ্রমিক। সূত্র: ডয়েচে ভেলে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।