বাহরাইনে রিজভী হাওলাদারের মৃত্যুতে দোয়া ও আলাচনা
রিজভী হাওলাদারের মৃত্যুতে দোয়া ও আলাচনা সভা করেছে বাহরাইন খালেদা জিয়া মুক্তি পরিষদ।
রাজধানী মানামা স্থানীয় এক হোটেলে সংগঠনের সভাপতি এস এম বশির আহাম্মেদের সভাপতিত্ব, শাকিল সুমন ও মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মো. আখতারুজ্জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন- আনোয়ার হোসেন, সেলিম হোসেন, জাহাঙ্গীর আলম, মুখলেসুর রহমান, আলাউদ্দিন গাজী।
বক্তারা বলেন, গত কয়দিন আগে দলীয় অফিসের নিচে রিজভী হাওলাদারের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফখরুল ইসলাম, রবিউল ইসলাম, হৃদয় মির্জা, হারুন, আলমগীর, মহিবুল, ফয়জুল্লাহ্, আবু আহাম্মেদ, আ: রহমান প্রমুখ।
সভা শেষে রিজভী হাওলাদারের মাগফিরাত ও খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।