বাহরাইনে বাংলাদেশ বিজনেস কমিউনিটি নির্বাচন অনুষ্ঠিত
বাহরাইনে প্রথমবারের মতো বাংলাদেশ বিজনেস কমিউনিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মানামা সানাবিজ স্থানীয় এক হোটেলে আক্তারুজ্জামান ও এ কে এম সফি সারোয়ারের যৌথ সঞ্চলানয় আহ্বায়ক কমিটির প্রধান জনাব আইনুল হক অনুষ্ঠানে আগত সকলকে শুভেচ্ছা জানিয়ে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার জন্য অনুরোধ করেন।
প্রধান নির্বাচন কমিশনার ডা. ওমর ফারুক, সহকারী নির্বাচন কমিশনার ডা. শাহ আলম, প্রকৌশলী হুমায়ন কবির, ডা. ইকবাল শাহরিয়ার ও প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রধান নির্বাচন এর নেতৃত্বে ভোট গ্রহণ চলে রাত আটটা থেকে দশটা পর্যন্ত।
পরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. ওমর ফারুক। মোট ৯২ জন কার্যনির্বাহি সদস্যদের ভোটারদের মধ্যে ৮৪ জন ভোটার ভোট প্রধান করেন। যা মোট ভোটারের ৯১%।
১০জন সবোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। উপস্থিত সকল সদস্য ও ভোটাররা নিজ নিজ ইচ্ছা মত ভোট প্রদান করেন।
নব নির্বাচিত সকলে বাহরাইনে বিজনেস কমিউনিটিকে শক্তিশালি গড়ে দেশের মান উজ্জল করার অঙ্গীকার করেন।