shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

শেখ ফজলুল হক মণি’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ডিসেম্বর ২০১৯, ১১:০৭

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে ইউএই কেন্দ্রীয় এবং শারজাহ প্রাদেশিক কমিটির আয়োজনে শারজাস্থ একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউএই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ইলিয়াছের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- ইউএই কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি তাজ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ জাহেদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, দুবাই যুবলীগের সভাপতি মোস্তফা কামাল শিমুল, আজমান যুবলীগের আহ্বায়ক মোরশেদুল কাদের মুন্না, দুবাই যুবলীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম চৌধুরী, শারজাহ যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- শারজাহ প্রাদেশিক কমিটির সহ-সভাপতি নাছির উদ্দিন এবং কোরআন তিলোয়াত করেন শারজা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন- শারজাহ্ যুবলীগের সহ সভাপতি আবু বক্কর, সহ সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম, দুবাই যুবলীগের সহ সভাপতি শহীদুল করিম, শারজাহ্ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দুবাই যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মুরাদ, রাস আল খাইমাহ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, রঞ্জিত কুমার, শারজাহ্ যুবলীগের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন,সহ দপ্তর মোজ্জাম্মেল, প্রচার সম্পাদক সুমন মৃধা, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যান্যরা। বক্তারা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলসহ নব নির্বাচিত সকলকে স্বাগত ও ধন্যবাদ জানান। শেষে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮০তম জন্মদিন পালন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।