আবুধাবীতে কামালের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ১ নং ওয়ার্ড রঙ্গিপাড়ার পশ্চিম দেওয়ান নগর গ্রামের মৃত কাজী নূর মোহাম্মদের ছেলে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কাজী কামাল উদ্দীন দীর্ঘ দিন ধরে আমিরাতের আবুধাবি সিটির সাবিয়া এলাকায় বসবাস করছিলেন। পরিবারের মুখে হাঁসি ফুটাতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তিনি। একই সঙ্গে পরিবারের একমাত্র উপার্জনকারীও ছিলেন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বর্তমানে তিনি আবুধাবি ক্লিভল্যান্ড হাসপাতালে হেমারেজিক স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ৫ মাস ধরে কোমায় পড়ে আছেন। অসুস্থতার কারনে সে নিজে এবং তার পরিবার কতটা সমস্যায় আছেন তা নিজের চোঁখে না দেখলে হয়তো কেউ বুঝতে পারবেন না। হাসপাতালের চিকিৎসকদের অভিমত এই মুহুর্তে ওনার প্রয়োজন পরিবারের সেবা যে সেবায় সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে পারবে। তাই বাংলাদেশে নিয়ে উন্নতর চিকিৎসা করালে এ রেমিটেন্স যোদ্ধা আরোগ্য লাভ করতেও পারেন।
কিন্তু দেশে আনার এবং তার চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তার চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান দানশীল ও বিত্তবান ব্যক্তিদের আন্তরিক সাহায্য কামনা করেছেন অসুস্থ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কাজী কামাল উদ্দীনের অসহায় পরিবার।
এম্বাসি থেকে বলা হয়েছে রোগির জন্য ৮টি সিট কেবিন বানিয়ে নিয়ে যেতে হবে স্পেশাল ট্রিটমেন্ট এর মাধ্যমে, আর নার্সের কাজ হলো যে হাসপাতালে আছে সে হাসপাতাল থেকে দেশের হাসপাতালে সুস্থভাবে হস্তান্তর করা। এজন্য তাকে স্পেশাল মেডিক্যাল ট্রিটমেন্টে দেশে নিয়ে যেতে হবে এবং সাথে যেতে হবে একজন নার্সকেও।
কামালকে শুধু দেশে আনতে প্রায় ত্রিশ হাজার দেরহাম প্রয়োজন। যা বর্তমান প্রেক্ষাপটে দেশের টাকা অনুযায়ী দাড়ায় ৩০,০০০ × ২৩.৪৫ = ৭,০৩৫০০/- টাকা।
এতো টাকা ১০-২০জনরে পক্ষে বহন করা সম্ভব না। তাই এলাকা ও যারা প্রবাসী আশেপাশে আছেন সকল প্রবাসীর নিকট অনুরোধ সবাই যার যার অবস্থান থেকে তার চিকিৎসার সাহায্যে এগিয়ে আসুন।