shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ঘটনাবহুল ২০১৯, প্রবাসীদের সুখ-দুঃখ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ডিসেম্বর ২০১৯, ১৫:১৯

কিছুদিন পরই বিদায় নেবে ঘটনাবহুল একটি বছর—২০১৯। বছরটিতে এমন কিছু ঘটেছে, জাতীয় জীবনকে যা প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে। আলোচিত সমালোচিত হয়েছে, বিতর্কও তৈরি করেছে, এমন সব ঘটনা নিয়ে এ আয়োজন- বড় হচ্ছে মরদেহের পরিসংখ্যান চলতি বছর প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) মোট ৩ হাজার ৩৪১ জন বাংলাদেশী কর্মীর মরদেহ দেশে আনা হয়েছে। সে হিসাবে প্রতি মাসে গড়ে ৩৩৪ জনের বেশি কর্মীর মরদেহ এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। সে হিসাবে এর সঙ্গে নভেম্বর-ডিসেম্বরের সম্ভাব্য সংখ্যা যোগ করলে তা চার হাজার ছাড়িয়ে যেতে পারে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে। অধিকাংশ মৃত্যুর কারণ স্ট্রোক ও হৃদরোগ প্রবাসী শ্রমিকরা বেশির ভাগই মারা যাচ্ছেন স্ট্রোক ও হৃদরোগে। এদের অধিকাংশেরই বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। অভিবাসন ব্যয়ের তুলনায় কম আয়ের কারণে মানসিক চাপ ও দীর্ঘদিন স্বজনদের থেকে বিচ্ছিন্ন থাকার ফলে একাকিত্বের কারণে অল্প বয়সেই প্রবাসী শ্রমিকদের মৃত্যুর ঘটনা বাড়ছে। পাশাপাশি দৈনিক ১২ থেকে ১৮ ঘণ্টা পরিশ্রম, অপর্যাপ্ত খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকার কারণেও রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সেই সঙ্গে মানসিক চাপের ফলেও স্ট্রোকের শিকার হচ্ছেন তারা। নারী কর্মীর আত্মহত্যা বাড়ছে বাংলাদেশী নারী শ্রমিকরা মূলত মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশেই সবচেয়ে বেশি গিয়েছেন। তাই এসব দেশ থেকে মরদেহ ফেরত আসার সংখ্যাও বেশি। শারীরিক ও মানসিকভাবে হেনস্তা হওয়ার পাশাপাশি দীর্ঘ প্রক্রিয়া শেষে দূতাবাসের সহায়তা দেশে ফেরত আসার তালিকায় অনেক লম্বা। এছাড়া নানা জটিলতায় আটকে গিয়ে দেশে ফিরতে পারছেন না এমন নারীর সংখ্যাও কম নয়। ইচ্ছার বিরুদ্ধে মানসিক যন্ত্রণার মধ্যে দিন পার করছেন তারা, যার পরিপ্রেক্ষিতে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করার মতো ঘটনাগুলো ঘটছে। সংকুচিত সৌদি শ্রমবাজার, ফিরতে বাধ্য হচ্ছেন প্রবাসীরা সৌদি আরবে বিভিন্ন পেশায় কর্মী নিয়োগে ব্যাপক মাত্রায় সৌদীকরণ চলছে। এর অংশ হিসেবে অনেকগুলো পেশায় বিদেশী কর্মী নিয়োগ পুরোপুরি নিষিদ্ধ করার পাশাপাশি নবায়ন করা হচ্ছে না বিদ্যমানদের কাজের অনুমতিপত্র (আকামা)। এতে চাকরি হারাচ্ছেন বহু বাংলাদেশী। সৌদির বাংলাদেশ দূতাবাস বলছে, গত পাঁচ বছরে ৯৪ হাজার ১২৮ জন প্রবাসী বাংলাদেশীকে আউটপাস দিয়ে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা। এর মধ্যে চলতি বছর (৩০ অক্টোবর পর্যন্ত) আউটপাস ইস্যু হয়েছে ১৮ হাজার ২২০ জনের। ২০১৮ সালে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৭৭১, ২০১৭ সালে ১২ হাজার ৪৯৬, ২০১৬ সালে ১৪ হাজার ৫৯৩ ও ২০১৫ সালে ২২ হাজার ৪৮। সৌদি আরবে নারী গৃহকর্মীর মৃত্যু ২০১৯ সালে (৩১ অক্টোবর পর্যন্ত) সৌদি আরবে মোট ৫১ জন নারী গৃহকর্মী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে আত্মহত্যাই করেছেন ২২ জন এবং খুন হয়েছেন একজন। সূত্র: বণিক বার্তা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।