স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৫
রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের জন্য উন্নত সেবা প্রদানের লক্ষ্যে দূতাবাস সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রদূত সকল স্তর থেকে দুর্নীতি দূর করার আহ্বান জানিয়ে বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর না করতে পারলে আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না।
মিশন উপ প্রধান ড. মো. নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা আজ সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে।
দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দূতাবাসের মিনিস্টার আনিসুল হক, ডিফেন্স এ্যটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী।
এছাড়া রিয়াদস্থ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com