shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

দেশে ফিরতে চায় রুহুল আমিন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:১২

ব্রেন স্ট্রোক করে গত ০২/১০/২০১৯ তারিখ হতে সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশ দাম্মাম, সেন্ট্রাল হাসপাতালে ভর্তি আছেন রুহুল আমিন। তার বাবার নাম তুফাজ্জল হোসেন। খবর পেয়ে রিয়াদ দূতাবাসের শ্রম কাউন্সিলর আসাদুজ্জামন, আইন বিষয়ক সহকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ গত রবিবার স্থানীয় সময় সন্ধা ৭টার দিকে উপস্থিত হয়। এবং তার চিকিৎসার সকল বিষয়ে খবরা খবর নেন। কিছুই বলতে পারেন সে। অনেক চেষ্টার পর কাগজে লিখে লিখে দেশের উপজেলার নাম দেখালে আঙ্গুলের ইশারায় দেখায় তার বাড়ি মুন্সিগঞ্জ শ্রীনগরের ভাগ্যকুল এলাকায়। তা ছাড়া কিছুই জানা যায়নি। রাষ্ট্রদূতগোলাম মসিহ’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দূতাবাস থেকে তার চিকিৎসা শেষে দেশে প্রেরণ করা পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করা হবে। তার ইকামা নম্বর চেক করে দেখা গেছে সে অবৈধ, কোম্পানির লাইসেন্স বাতিল। তার পাসপোর্ট নম্বর দিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি সাথে মোবাইল, মানিব্যাগ কিছু নেই। চিকিৎসা চলছে, কিন্তু শেষ পর্যায়ে তাকে দেশে প্রেরণ করতে হলে তার নাম ঠিকানা বা পরিচিত কারও নাম্বার প্রয়োজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।