shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৪০

‘আমরা  মুক্তিযোদ্ধার সন্তান’ কুয়েত কেন্দ্রীয় কমিটির  উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কুয়েত সিটির একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিদারুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। বিশেষ  অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার  মন্ডল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম, কুয়েত আওয়ামী লীগ সভাপতি হোসেন আহমেদ আজিজ, শ্রমিক লীগ সভাপতি  মোহাম্মদ হানিফ মিয়া, কুয়েত স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ আলাসহ আরো অনেকে। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নকল্পে সবাইকে  ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের কর্মকাণ্ডের সফলতার জন্য ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এর নেতারাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।