shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

হাইলি হাম্বেলের ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর বাংলাদেশি মনিকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০১৯, ১২:৩২

নিউইয়র্কের খ্যাতনামা পোশাক প্রস্তুতকারি ‘হাইলি হাম্বেল’র ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর হলেন বাংলাদেশি-আমেরিকান মনিকা হক। এ উপলক্ষে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সম্প্রতি জমকালো একটি অনুষ্ঠান হয়। ওয়েস্টচেস্টার ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা জো করবালিস এই গ্র্যান্ড পার্টির আয়োজন করেন। আর এই অনুষ্ঠানের প্রডিউসার ছিলেন মার্ক ডি আলউইস। হাইলি হাম্বেলের প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার লুকনার ডোম্পিয়ারে অফিসিয়ালি ঘোষণা করেন, চলতি ডিসেম্বর থেকে আগামী কয়েক বছর সুপার মডেল মনিকা হকই থাকবেন হাইলি হাম্বেলের ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর। আর এই আনুষ্ঠানিক পর্ব পরিচালনা করেন জো করবালিস। বৃহত্তর ঢাকা জেলার সূর্যনগরের মনিকা আমেরিকায় এসেছেন ২০ বছর আগে। এর আগে লন্ডনে বার্মিংহাম কলেজে পড়াশোনা করেন। এখানে ‘উইমেন্স কমিউনিটি এ্যাম্পাওয়ারমেন্ট’ নামক একটি নন-প্রফিট সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আছেন ৩ বছরের বেশি সময় ধরে। পিডিবির অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার আজিজুল হকের কন্যা মনিকা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।