shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসীদের বিজয় দিবস উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫০

দেশের বাহিরে বাংলাদেশি প্রবাসীদের যতগুলো জেলার সামাজিক সাংস্কৃতিও রাজনৈতিক সংগঠন রয়েছে। তার মধ্যে সিলেট জেলা অন্যতম। মরুর বুকে বাংলাদেশসহ সিলেটের নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিকে প্রবাসী নতুন প্রজন্মের মাঝে তুলে ধরে ক্ষনিক সময়ের জন্য আবহমান স্বদেশে স্বাদ ও ইমেজ গ্রহণ করাই প্রবাসী এনব সংগঠনের মূল লক্ষ্য। সিলেট বিভাগ প্রবাসী পরিষদ বরাবরই দেশের স্বাধীনতা পক্ষের শক্তি হিসাবে প্রবাসে কাজ করে। দেশের সকল জাতীয় অনুষ্ঠান গুলো জাঁকজমকের সাথে উদযাপন করেণ। স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর সুর্য সৈনিকদের। বিজয়ের মাসে যথাযথ মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করেছে সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদ। রিয়াদের মারওয়া কমিউনিটি সেন্টারের অডিটরিয়ামে অনুষ্ঠিত সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক এখলাচুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন তফাদার এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভার সভাপতি ছিলেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি- মোহাম্মাদ মামুনুর রশিদ, প্রধান অতিথি ছিলেন- রিয়াদ দূতাবাসের কার্যালয় প্রধান ও মিনিস্টার ডক্টর ফরিদ উদ্দিন আহমদ। তিনি সিলেট জেলার কৃতি সন্তান। বিশেষ অতিথি ছিলেন- প্রধান উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, আবুল উপদেষ্টা মো. এরশাদ আলী আলতাফ হোসাইন বাবুল, সৈয়দ মাহমুদ আলী শাহ, আলিম উদ্দিন মাহমুদ, সাবেক সভাপতি ও উপদেষ্টা- আব্দুল আজিজ মাসুক, মো. কাপ্তান হোসেন, মাওলানা ফখরুল ইসলাম নাহিদ, সিনিয়র সহ সভাপতি মো. ইব্রাহিম আলী, সহসভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি- সাঈদ আলী খাঁন, সহ সভাপতি- খালেদ শাহবুদ্দীন, সাংগঠনিক সম্পাদক- আব্দুল মালিক জাবের, অর্থ সম্পাদক কামরুল ইসলাম খাঁন, প্রচার সম্পাদক এহসানুল হক লুকু, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল জলিল, ধর্ম সম্পাদক ওলীউর রহমান মানিক প্রমুখ। প্রধান অতিথি ড.ফরিদ উদ্দিন আহমদ বলেন, দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ২০২০ সাল মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। সিলেট বাসির পক্ষে থেকেও আপনার বছরব্যাপি এই অনুষ্ঠানে অংশ নিবেন। প্রবাসী সময়টি অস্থায়ি। সঠিক পথে অর্থ উপার্জন করে দেশের স্বজনদের কাছে ফেরাই প্রবাসীদের মূল লক্ষ। অনুষ্ঠানের সভাপতি বলেন, মহান বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করি। সিলেট বিভাগের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের শেষ পর্বে ইভা ইসলাম ও মাহিনির সুন্দর উপস্থাপনায় সিলেট বিভাগ প্রবাসী পরিষদের তরুণ তরুণীরা মনোজ্ঞ সাংস্কৃতিক রজনীর আয়োজন করেন। সিলেটের আঞ্চলিক ভাষায় প্রবাসীদের দুঃখ কষ্টের উপড় নির্মিত মঞ্চ নাটক, গান কবিতা পরিবেশিত হয়। দেশের ও মা কে নিয়ে সঙ্গিত পরিবেশন করেন- প্রাতিস্বিক জেহেন আদৃত। নৃত্য পরিবেশন করেন- রোদোসী মঞ্জিমা শেমুষী। অনুষ্ঠানে সিলেট জেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন স্বপরিবারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।