shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

‘আ. লীগ জন্মলগ্ন থেকেই প্রতিহিংসার স্বীকার’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০১৯, ১৩:০৫

দেশের মিডিয়া হাউজগুলোতে বিএনপি জামাতের এজেন্ট বসে আছে। বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রা প্রচার করেন না। দেশের স্বার্থে ইতিবাচক খবর প্রচার করা থেকে বিরত থাকেন। বিন্দুমাত্র আওয়ামী লীগের দোষত্রুটি পেলেই দেশের মিডিয়া হাউজগুলো একটি বিশেষ এজেন্ডা নিয়ে মাঠে নামেন। ৯ম বারের মতো জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আ. লীগের সংগ্রামি সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রিয়াদ আওয়ামী পরিষদের আয়োজিত অভিনন্দন সভার সভাপতি এম আর মাহবুব ও আন্যান্য নেতারা দেশের বর্তমানের মিডিয়ার আচরণ দেখে উপরের কথাগুলো বলেন। বিশ্বের অন্যতম রাজনৈতিক সংগঠনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সাধারণ মানুষের অধিকার আদায়ে প্রতিষ্ঠিত দলটি, বিশ্বের যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সফল ও সক্ষম। যার নেতৃত্বের হাল ধরে আছেন- চার দশকের পোর খাওয়া নারী বিশ্বের ২৯তম সক্ষমতাধর রাজনীতিবিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। অপরদিকে সাধারণ সম্পাদকের নির্বাচিত হোন ওবায়দুল কাদের। কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভার আয়োজন করেন- রিয়াদের আওয়ামী পরিষদ (আ’লীগ)সহ আরো ৭টি সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব), আওয়ামী যুবলীগ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ কৃষক লীগ। সভাটি রিয়াদের আল ফুরসান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।। উল্লেখিত ৭ সংগঠনের সমন্বয় সংগঠক হিসাবে আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক খুরশীদ আলম তপন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ মিলন বিক্রমের যৌথ সঞ্চালনায় অভিনন্দন সভার সভাপতি ছিলেন- রিয়াদ আওয়ামী পরিষদের (আওয়ামী লীগ) সভাপতি- এম আর মাহবুব। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সহ সভাপতি গাজী সাইদুর রহমান, উপদেষ্টা- জিয়া উদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক- আলী নুর ইসলাম রনি, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইয়াকুব মিয়া, মহানগর স্বেচ্ছাসেব লীগের ভারপ্রাপ্ত সভাপতি- মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক- মো. ফারুক হোসেন, সৌদি আরব পূর্বাঞ্চল কৃষক লীগের আহ্বায়ক- গিয়াস উদ্দিন মজুমদার, মো. হাসান, মো. ফারুক খান, মো. জাহাঙ্গির আলম, রিয়াদ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলুল, শহিদ উদ্দিন এ্যানি, মোশারেফ হোসেন মিন্টু, মো. হাসান প্রমুখ। সাধারণ সম্পাদক খুরশীদ আলম তপন নবনির্বাচিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আসন্ন মুজিববর্ষ পালনে প্রবাসী আওয়ামী পরিবারের ঐক্যবদ্ধ থেকে সফলতার সাথে নানান অনুষ্ঠান করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আ’ লীগের সফলতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।