shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সরকারের উন্নয়ন বার বার প্রচার করতে হবে: এসকান্দার আলী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০১৯, ১১:১২

জননেত্রী শেখ হাসিান একটি নাম, একটি ইতিহাস, তিনি বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দের অন্যতম। তিনি যুগযুগ ধরে বিশ্ব ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তার রাজনৈতিক এই ক্যারিসমেটিক উত্থান দিনে দিনে রাজনীতির শীর্ষ বিদ্যাপিঠে উঠেছেন। অনেক নেতাকর্মী অতি আবেগি হয়ে বলে ফেলেন- শেখ হাসিনা, তার পিতা বঙ্গবন্ধুকে ছাড়িয়ে গেছেন। কথাটি অতি আবেগিয়দের কাছে অনেকটা বাস্তব হলেও পিতা মুজিবকে বিশ্ব রাজনীতিতে কেউ ছাড়াতে পারবে না। বঙ্গবন্ধু সারা বিশ্বের অবিশাংবাদিত নেতা, বিশ্বের রাজনীতির অন্যতম মোড়ল হয়ে থাকবেন চীরকাল। ইতিহাস,ঐতিহ্য ও উন্নয়নের প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের ৯বারের মতো সভাপতির হাল ধরেছেন। কেবল রাজনীতির সভাপতি হিসাবেই ৪০বছরে পা দিয়েছেন। ব্যাক্তি জীবনে ৭৩ বছরে আসিন। তার এই পথ চলা মোটেই কন্টকমুক্ত ছিল না। ১৯বার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসছেন। ২৮বার তার উপড়ে সন্ত্রাসী হামলা হয়েছে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের বার বার বলেছেন, তোমার দায়িত্ব নাও। আমার বয়স হয়েছে। আমি অবসরে যাবো। কিন্তু আ’লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার বিকল্প কাউকে মনে করেন না। ক্ষমতা, দল, সভাপতি শেখ হাসিনা ছাড়তে চান, কিন্তু দল, ক্ষমতা ও দেশের জনতা তাকে ছাড়েনা। বার বার দেশের জনতা জননেত্রী শেখ হাসিনার উপড়েই ভরশা রেখেছেন। রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি সদস্য। ৯ম বারের মতো সভাপতি নির্বাচিত হওয়াতে দেশ, বিদেশের আওয়ামী লীগের প্রতিটি মুজিব সৈনিকের অন্তরে আনন্দের দোলা বয়ে যাচ্ছে। সারা বিশ্ব থেকে জননেত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেছে প্রবাসীরা। জননেত্রী শেখ হাসিনার বিকল্প তারা ভাবতেই পারেণা। জননেত্রী শেখ হাসিনার হ্যামিলিয়নের বাসির সুরের মতো সারা বিশ্বের আওয়ামী প্রেমিদের বিমোহিত করে রেখেছেন প্রায় চার দশক ধরে। উপরোক্ত কথাগুলো বলেছেন, এসকান্দার আলী খান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বার বার প্রচার করতে হবে। সৌদি আরব রিয়াদস্থ প্রবাসী বৃহত্তর ফরিদপুর আওয়ামী লীগ ৩৯তম মহান বিজয় দিবস উদযাপন করেছেন আলোচনা সভা ও দেশীয় লালন ,বাউল ফোক গানের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। রিয়াদের একটি কমিউনিটি সেন্টার আয়োজিত ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মাদ ইউসুফ ও খোকন খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এসকান্দার আলী খান। বিশেষ অতিথি ছিলেন-মো. মুনসুর মুন্সি, প্রধান উপদেষ্টা মো. নুরুল ইসলাম ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ মাদবর, সহসভাপতি হায়দার মুন্সি, মো. চুন্নু মুন্সি,মো. লালমিয়া তালুকদার, বিএম জাকির হোসেন জহির সরকার প্রমুখ। সংগঠনের অন্যান্য বিশেষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কালাম দেওয়ান, ফারুক হাওলাদার, মোমিন শিউলি, রিয়াদ আল খারজ হোতাবানী তামিম শাখার প্রবাসী শিবচর আওয়ামী সভাপতি, আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ খান, মিন্টু খান, আলমগীর ফকির, হেলাল দস্তগীর, ইব্রাহিম মাদবর, প্রমুখ । অনুষ্ঠানে আগত সকল অতিথিরা পরস্পরকে গোলাপ ফুলের শুভেচ্ছা বিনিময় করে, ৯ম বারের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ফুলেল শুভেচ্ছা উৎসর্গ করেণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাঠ ও জাতীয় সঙ্গিত পরিবেশনসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহিন মোল্লা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।