স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ ডিসেম্বর ২০১৯, ১১:২৪
বাংলাদেশ আওয়ামী স্বেচ্চাসেবক লীগের সৌদি আরব রিয়াদ মহানগর শাখার আয়োজনে ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে রিয়াদের আল ফরচুন কমিউনিটি সেন্টারে।
রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহম্মাদ ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতি ছিলেন- সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মাদ মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন- রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব, প্রধান বক্তা ছিলেন- সহ সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু।
বিশেষ অতিথি ছিলেন- ফ্রেন্ডস অব বাংলাদেশের(রিয়াদ আ’লীগ) ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, রিয়াদ আওয়ামী পরিষদের সহসভাপতি গাজী সাইদুর রহমান, বিপ্লবি সাধারণ সম্পাদক খুরশীদ আলম তপন, সহসভাপতি হুমায়ন কবির হুকুম আলী, উপদেষ্টা কবি শাহজাহান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক আল নুর ইসলাম রনি, রিয়াদ আওয়ামী যুবলীগের সভাপতি এম এ জলিল, রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, ফ্রেন্ডস অব বাংলাদেশের (রিয়াদ আ’লীগ) যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ মাদবর, মো. নজিবুল মোবারক, রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক মো. জাকিরুল ইসলাম মিঠু মজুমদার, রিয়াদ মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহমেদ, পূর্বাঞ্চল কৃষক লীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাওন মহসিন, মোশারফ হোসেন মিন্টু সিকদার।
আরো উপস্থিত ছিলেন- রিয়াদ মহানগরের স্বেচ্ছাসেবক লীগের আরগা শাখা, কিলো আরবাইন শাখা, পুরান সানাইয়া শাখা, হারাস্থ ফরিদপুর ভাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মীরা।
আলোচনা সভায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে এম আর মাহবুব বলেন- রিয়াদ প্রবাসী আওয়ামী পরিবারে গ্রুপ ভিক্তিক রাজনীতির ঐক্যের সুর বইছে। অনৈক্যের কারণে দূতাবাস, আওয়ামী নেতাদের সঠিক মর্যাদা দেয় না। এর আগেও যতবার ঐক্যের কথা বলা হয়েছে। ততবারই রিয়াদে আরো গ্রুপ বৃদ্ধি পেয়েছে। অতিতের ঐক্যের আলামত ভাল না, আগামী ১০ জানুয়ারীর আগে ঐক্যের বিষয় সমাধানের আশা প্রকাশ করেনি।
সভাপতির বক্তব্যে মো. মনিরুল ইসলাম বলেন- রিয়াদ মহানগর আওযামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক মনিটারিং হয়। আমাদের কেন্দ্রিয় সভাপতি নতুন আঙ্গিকে, নতুন মাত্রায়, সাংগঠনিক নিয়মে, ত্যাগি, সৎ নেতাদের নিয়ে দেশ বিদেশের সকল কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।
বিজয় দিবসের আলোচনা কালে ঢাকা থেকে টেলিকন্ফারেন্সে প্রবাসী রিয়াদ কমিটি সহ সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের প্রধান বক্তা ফয়েজ উদ্দিন লাভলু রিয়াদের আওয়ামী পরিবারের রাজনীতির গঠনমূলক সমালোচনা করে বলেন, রাজাকার জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। আর সামাজিকতার নামে বিএনপি জামায়াতের লোকজন আওয়ামী নেতাদের সাথে ব্যবসা বানিজ্যের প্রসার ঘটিয়ে, লাভের টাকা দিয়ে আবার আওয়ামী পরিবারের রক্ত ঝড়ায়। দেশ বিরোধি গুজবসহ শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য সর্বোচ্চ কুকর্ম করেন। আমাদের নেতারা সতর্ক না হলে, সময় মতো অজাগর সাপের ছোবল মারবে।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠসহ জাতীয় সঙ্গিত পরিবেশন ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com