shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বিনামূল্যে বিশেষ প্রত্যাবাসন সেবা দিবে সৌদি লেবার অফিস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ জানুয়ারি ২০২০, ১৭:৪৫

‘নির্ধারিত ফি দিয়ে ইডিসি থেকে নয়’ বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ উইং এর প্রত্যক্ষ সহযোগিতায় বিনামূল্যে সৌদি সরকার ঘোষিত বিশেষ প্রত্যাবাসন কর্মসূচি প্রদান করবে রিয়াদ লেবার অফিস। সৌদি সরকারের দিকনির্দেশনার কারণে দূতাবাসে বিশেষ প্রত্যাবাসন কর্মসূচির কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আজ বুধবার (১ জানুয়ারি) থেকে নির্ধারিত ফি পরিশোধ করে বেসরকারি প্রতিষ্ঠান ইক্সপাট্রিয়েট ডিজিটাল সেন্টার বা ইডিসি থেকে নিতে হবে জানিয়ে গত ২৯ ডিসেম্বর দূতাবাস থেকে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে এর একদিন পর সে সিদ্ধান্ত থেকে সরে এসে ৩১ ডিসেম্বর নতুন করে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ দূতাবাস। সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের কোম্পানি/মুয়াসসাসা রিয়াদে অবস্থিত এবং ইকামার মেয়াদ উত্তীর্ণ, কোনও মামলা/জরিমানা/গাড়ি নেই শুধু তারাই তাদের পাসপোর্ট, ইকামা/ইকামা না থাকলে পাসপোর্টে ভিসার পাতার (হুদুদ নাম্বারসহ) দুই সেট কপি নিয়ে ১ জানুয়ারি ২০২০ থেকে শুক্র এবং শনিবার ব্যতীত প্রতিদিন সকাল ৬টা থেকে রওদা এলাকায় অবস্থিত রিয়াদ লেবার অফিসে যোগাযোগ করে সেবা গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ দূতাবাস রিয়াদের অধীক্ষেত্রাধীন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুধু রিয়াদে অবস্থানকারী প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে রিয়াদস্থ সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বর্তমানে চলমান বিশেষ প্রত্যাবাসন কর্মসূচি সংক্রান্ত সেবা বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ উইং এর প্রতক্ষ তত্ত্বাবধানে বিনামূল্যে রিয়াদের সৌদি লেবার অফিস প্রদান করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিয়াদ দূতাবাসের আওতাধীন অন্যান্য শহরে এ সেবা প্রদান সংক্রান্ত তথ্যাবলী পরবর্তীকালে বিজ্ঞপ্তি আকারে দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে। নতুন এই বিজ্ঞপি প্রকাশ করায় দূতাবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, দূতাবাসের নতুন এই সিদ্ধান্তের ফলে প্রবাসীরা বিনামূল্যে দূতাবাসের সহযোগিতায় সৌদি লেবার অফিস থেকে সেবা পাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।