স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ জানুয়ারি ২০২০, ১৭:২৮
এসিস্ট্যান্ট ফাইন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার গোফরান বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সদা তৎপর ভূমিকায় দেশ ও জাতি গর্বিত। প্রবাসের বুকে আমাদের প্রতিষ্ঠান সরকারের শিক্ষা নীতি বাস্তবায়নে অনন্য ভূমিকা পালন করে আসছে।
কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হকও বছরের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানে অসাধারণ ফলাফলের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফাইন্যান্স ডাইরেক্টর আবদুল হাকিম বলেন, আমাদের প্রতিষ্ঠানের আজকের ফলাফলেরর ধারাবাহিকতা আগামী দিনেও যেন অব্যহত তাকে সে ব্যাপারে সবইকে সদা তৎপর থাকতে হবে। বছরের প্রথমদিনে সবার হাতে বই তুলে দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, প্রবাসের বুকে রেমিটেন্স যোদ্ধার সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে যে ভূমিকা রেখে আসছে তা আজ সবমহলে প্রশংসিত। প্রতিষ্ঠানের ধূসর প্রবাসে সব ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর আন্তরিক সুদৃষ্টির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আধুনিক যুগোপযোগী শিক্ষা বাসতবায়নে বর্তমান সরকার সত্যিই প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তিনি জাতির পিতার যোগ্য কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর প্রবাসীদের প্রতি আন্তরিক দৃষ্টিরও প্রশংসা করেন।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সেলর মেহেদী হাসান বলেন, প্রতি শিক্ষার্থীর পেছনে সরকার বিশাল অংকের অর্থ ব্যয় করে আসছেন। প্রতিটি শিক্ষার্থী যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এ ঋণ পরিশোধ করতে হবে। তিনি নতুন বছরে নতুন উদ্যমে কর্ম পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাবার পরামর্শ দেন এবং জাতীয় কারিকুলাম অনুস্মরণে প্রতিষ্ঠানের ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি আরো উল্লেখ করেন, বর্তমান সরকার সবসময় প্রবাসীদের প্রতি আন্তরিক এবং এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সদা তৎপর।
অনুষ্ঠানের শেষ পর্বে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয় এবং শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সিনিয়র শিক্ষক হাবীব আহম্মদ নোমানি।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com