স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ জানুয়ারি ২০২০, ২১:০৬
১ জানুয়ারি (বুধবার) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বই উৎসবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২০২০ সালের বই উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।
বক্তব্য রাখছেন কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম, প্রথম সচিম কে এম সালাহ উদ্দিন, অধ্যক্ষ হামদুর রহমানসহ পরিচালনা পর্ষদ সদস্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতারা।
বক্তব্য রাখছেন খন্দকার আবুল কালাম আজাদ।
দেশের সঙ্গে একই দিনে প্রবাসেও নতুন বই প্রেরণের জন্যে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীসহ সরকারি সংশ্লিষ্ট সব মহলকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধান অতিথি।
তিনি ছাত্রছাত্রীদেরকে মেধাবী হিসেবে গড়ে উঠার উপদেশ দিয়ে বোর্ড পরীক্ষায় স্কুলের ধারাবাহিক ভালো ফলাফলের জন্যে শিক্ষকদের যত্নবান হওয়ার আহ্বান জানান। নতুন বই হাতে পেয়ে খুশির জোয়ারে ভাসে ছাত্রছাত্রীরা।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com