কুয়েত প্রবাসী সংবাদকর্মীদের বৈকালিক আড্ডা (ভিডিও)

বাংলাদেশি বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত কুয়েত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, কুয়েতের উদ্যোগে বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে নতুন বছরকে নতুন রূপে বরণ করতে এক বৈকালিক আড্ডায় মিলিত হন কুয়েত প্রবাসী গণমাধ্যম কর্মীরা।
আয়োজিত বৈকালিক আড্ডায় গান পরিবেশন, কবিতা আবৃতি, কৌতুক অভিনয় ও বিভিন্ন খেলাধুলা করেন প্রবাসী গণমাধ্যম কর্মীরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) কুয়েতের রিগাই পার্কে বৈকালিক আড্ডায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সভাপতি নিউজ২৪ প্রতিনিধি মইন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি আ হ জুবেদ, সিনিয়র সহসভাপতি আর টিভি প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, সহসভাপতি সময় টিভি কুয়েত প্রতিনিধি শরিফ মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাই টিভি প্রতিনিধি আল আমিন রানা, অর্থ সম্পাদক ডি বি সি প্রতিনিধি মোহাম্মদ হেবজু ও প্রচার সম্পাদক নুতন সময় প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদারসহ অনেকে।
বিদেশের চমৎকার সুন্দর এক পরিবেশে বৈকালিক আড্ডায় প্রবাসী সাংবাদিকরা একত্রে মিলিত হতে পেরে আনন্দিত ও নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেন।
ভিডিও দেখুন...
https://youtu.be/y_qqcvYZHxQ?t=2