স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ জানুয়ারি ২০২০, ২১:১৭
গত শনিবার বিকালে রিয়াদ রিজিওনাল ম্যানেজার মো. আমিনুল হক ভুইয়ার সভাপতিত্বে স্টেশন ম্যানেজার রফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
নাসির শেরান খলিল, এরশাদ তুহিনসহ বিমানের কর্মকর্তা-কর্মচারী এবং বিমানের রিয়াদ অঞ্চলের ট্যুরিজম ও ট্রাভেলস্ ব্যবসায়ীদের মধ্যে রিয়াদ হারা শাখার আসফার ট্রাভেলস এর স্বত্বাধিকারি প্রবাসী সাংবাদিক আবুল বশির, সোহরাব হোসেন লিটন (কুল ট্রাভলস), আরিফুর রহমান (ফ্লাই এন্ড ফ্লাই, আনিশা ট্রাভেলস্), কাজি বাতেন, মো. আলমগীর হোসেন (আসফার ট্রাভলস), জাহাঙ্গির আলম (আসফার ট্রাভলস বাথা), গোলাম সারোয়ার আপেল (কুল ট্রাভলস) এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বিমানের বহরে নতুন নতুন অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত হচ্ছে। প্রবাসীদেরকে বাংলাদেশ বিমান ভ্রমণ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।
ব্যবসায়ী প্রতিনিধিরা এ সময় বিমানের রিয়াদ রিজিওনাল ম্যানেজারের মাধ্যমে বিমানের রিয়াদ-চট্টগ্রাম-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com