কুয়েতে চাঁদপুর সমাজ কল্যাণ সমিতির অনুষ্ঠান অনুষ্ঠিত
কুয়েত সালওয়ার হল রুমে চাঁদপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউল গনি মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ রাজা রফিক পাটোয়ারী। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন জসিম উদ্দীন ইমন ও জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সোহেল চৌধুরী, কালাম মিয়াজি, হান্নান পাটোয়ারী, বাহার উদ্দিন, শাহ নেওয়াজ নজরুলসহ আরও অনেকে। বক্তারা এই নববর্ষের প্রেরণয় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নকল্পে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এর নেতৃরাও উপস্থিত ছিলেন। অবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।