রিয়াদে বিশিষ্টজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সৌদি আরবে রিয়াদে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোহনা টেলিভিশন দর্শক ফোরাম এর সভাপতি ফারুক হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদে বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম।
মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম হ্নদয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও ন্যাশনাল ডাক্স ইনচার্জ শহীদুল আলম ইমরান, মোহাম্মদ ফিরোজ, কবি ও লেখিকা, সাংবাদিক আবেদা সুলতানা।
মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশন দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা, প্রবাসী কুমিল্লা সোসাইটির সভাপতি মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী নারায়ণগঞ্জ জেলা আদর্শ সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম, প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সমন্বয়ক সারোয়ার জাহান সিদ্দিকী, বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব নাজিম উদ্দিন, রাশেদ আল কারিম সজিব, সাংবাদিক এ কে আজাদ লিটন, রিয়াদ ব্যাক্স কোম্পানির সুপার ভাইজার মো. আব্বাস উদ্দিন,ঢাকা মেডিকেল সেন্টারেরসহ ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন আরমান, পরিচালক মো. জাকির হোসেন, আতিকুর রহমান শিকারী ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন - রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যকরী পরিষদের সিনিয়র সহসভাপতি মির্জা কামাল, উপদেষ্টা মঞ্জুর আল ইসলাম, অর্থ সম্পাদক কামরুজ্জামান, সদস্য মোস্তাক মন্ডল, মসী সিরাজ, বাউল শিল্পী রফিক মন্ডল, বাথা এনাম কমিউনিটি সেন্টারের পরিচালক এনামুল হক ভুঁইয়া।
অনুষ্ঠানে রিয়াদের বিশিষ্ট জন ও জে এস সি এবং পি এইচ সি তে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষার্থীরা হলেন- সুমাইয়া, সুবা আজাদ, তুর্জয়, শীতল, কমল।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহনা টেলিভিশন সৌদি আরব দর্শক ফোরামের সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল ও রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবার।
অনুষ্ঠানে প্রবাসে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৯ জন এবং রিয়াদ আন্তর্জাতিক বাংলা স্কুলের ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
সবশেষে মোহনা টেলিভিশনের চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের দীর্ঘায়ু কামনা এবং মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপক জিয়া উদ্দিন আহমেদ মজুমদারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।