রিয়াদে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ফ্রেন্ডস্ অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে রিয়াদে পালিত হয়েছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষের শুভ ক্ষণগণনা ও স্বদেশ প্রর্ত্যাগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসেও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলায় এবারে পালিত হবে মুজিববর্ষ। তারই ক্ষণ গণনাকে উপলক্ষ করে শুভেচ্ছা বিনিময় করেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের ও রিয়াদ মহানগর যুবলীগের নেতাকর্মীরা।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুরাদের পরিচালনায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ড. রেজাউল করিম মিলন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন- ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের সহসভপাতি মো. ইছা উল্লাহ, ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহিদ মুন্সী, রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি- শওকত ওসমান চৌধুরি, রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আরকান শরীফ, রিয়াদ মহানগর যুবলীগের সহসভাপতি ফজল করিম তালুকদার, রিয়াদ মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েত মাদবর, রিয়াদ মহানগর যুবলীগের নিখিল কান্তি দাস, শিবচর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান মাদবরসহ আরও অনেকে।