স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ জানুয়ারি ২০২০, ১৭:০৫
দূতাবাসের মিশন উপ-প্রধান ড. মো. নজরুল ইসলাম
স্বাধীন দেশে বঙ্গবন্ধু যখন সোনার বাংলা বিনির্মাণের জন্য কাজ করছিলেন তখনই ঘাতকেরা তাকে হত্যার মাধ্যমে উন্নয়নের পথ রুদ্ধ করে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তার গতিশীল নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করছে সরকার।
ড.নজরুল ইসলাম বলেন, সৌদি আরবে প্রায় ২১ লাখ বাংলাদেশি বসবাস করছে। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিদেশিদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির জন্যও নানা রকম অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে দূতাবাস। এছাড়া, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে পরিচয় করে দেয়ার লক্ষ্যে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি কমিউনিটির ৮টি স্কুলে বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হবে।
দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানকে সফল করার জন্য কমিউনিটির নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় দূতাবাসের ডিফেন্স এ্যাটাঁসে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী ও ইকোনমিক মিনিস্টার ড. মো. আবুল হাসানও বক্তব্য প্রদান করেন।
দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক
রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য তুলে ধরে মুজিব বর্ষ উদযাপনের বিষয়ে মতামত ব্যক্ত করেন।
আলোচনা শেষে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করা হয়। এ সময় দিবসটি উপলক্ষে একটি প্রামাণ্য চিত্র ও প্রদর্শন করা হয়।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com