shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বিদেশের মাটিতে প্রবাসীদের যেন কোনও সমস্যায় পড়তে না হয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জানুয়ারি ২০২০, ১৭:৫৩

কোনও প্রবাসীকে যেন বিদেশের মাটিতে কোনও ধরনের সমস্যায় পড়তে না হয়, সেভাবে রাষ্ট্রদূতদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিট্যান্সের সবচেয়ে বড় অংশটি আসে। শেখ হাসিনা বলেন, বিদেশে চাকরিপ্রত্যাশীরা যাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রতারণার শিকার না হন এবং বিদেশে যাওয়ার জন্য কাউকে যাতে বাড়তি টাকা দিতে না হয়, সে জন্য আমাদের সবাইই কাজ করতে হবে। গ্রামাঞ্চলে প্রচার বাড়াতে হবে। সোমবার রাতে আবুধাবির শাংগ্রি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, ওমান ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতেরা অংশ নেন। শেখ হাসিনা বিদেশে চাকরি প্রার্থীদের কাছ থেকে সরকারি রেটের বাইরে অন্য কোনও প্রকার চার্জ গ্রহণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্যে ব্যাপকভাবে অবদান রেখে যাচ্ছে। সরকার তাদের কল্যাণে ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’ প্রতিষ্ঠা করেছে। সম্মেলনে মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দেন সরকারপ্রধান। মধ্যপ্রাচ্যের ৯টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ ও রফতানির ক্ষেত্রে কোন দেশে কোন পণ্য এবং কী পরিমাণ চাহিদা রয়েছে, তা আপনাদের জানতে হবে। সে অনুযায়ী আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।