shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আরব আমিরাতে পর্যটকের সন্তান জন্ম হলে কী করণীয়?

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জানুয়ারি ২০২০, ১৮:০০

সংযুক্ত আরব আমিরাত ৭টি আমিরাত নিয়ে গঠিত। দেশটিতে প্রায় ৭ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। বাংলাদেশি ছাড়াও বিশ্বের বহু দেশের মানুষ সেখানে বসবাস করেন। তাছাড়া প্রতিনিয়ত সেখানে অনেক পর্যটক দেশ ভ্রমণে যায়। ভ্রমণকালে অনেক নারীর সন্তানও জন্মলাভ করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট www.worldpopulationreview.com এর প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই দেশটিতে দৈনিক ২৭৩ শিশু জন্মায়। বাহিরের দেশের কোনও দম্পতি আমিরাতে অবস্থানকালে যদি নবজাতক লাভ করে, তাহলে করণীয় কী? আসলে নবজাতকের ভ্রমণ বা পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই দ্বন্দ্বে পড়ে যান! তবে এ নিয়ে চিন্তার কিছু নেই। দেশটিতে অবস্থানকালে কোনও দম্পতির জন্ম দেওয়া নবজাতকের পাসপোর্ট পেতে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করতে হয়- ★ ইউএই আইন অনুযায়ী শিশুর স্বীকৃতির জন্য বাবা-মা দু’জনকেই বৈধভাবে বিবাহিত হতে হয়। ★ জন্মের পর হাসপাতাল থেকে জন্মের প্রজ্ঞাপন নামাঙ্কিত করা হয়। পরবর্তীকালে সরকারি হাসপাতাল থেকে জন্ম সনদ নিতে হয়। ★ বেসরকারি হাসপাতালে জন্ম নেয় যেসব শিশু, তাদের জন্য বাবা-মাকে প্রথমে জন্ম প্রজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে জন্ম সনদ পেতে স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাবর দরখাস্ত করতে হয়। বাবা-মা যদি ভিন্ন জাতির হয়, তাহলে সরকারি আইন অনুযায়ী শিশু তার বাবার জাতীয়তা পাবে। ★ জন্ম সনদ পাওয়ার জন্য শিশুটি যেখানে জন্মেছে সেখানে বা কোনও স্বাস্থ্য কর্তৃপক্ষের নিকট নিম্নোক্ত সনাক্তকরণের কাগজপত্র জমা দিতে হয়- ১. ওই দম্পতির বিবাহ সনদ, সনদ যদি আরবি ব্যতীত অন্য ভাষায় হয়ে থাকে তবে আরবিতে অনূদিত সত্যায়িত কপি। ২. দম্পতির পাসপোর্ট এবং ভিসার আসল কপি ও ফটোকপি। ৩. হাসপাতালের জন্ম প্রজ্ঞাপন এবং হাসপাতালের ছাড়পত্র। ★ প্রবাসীদের জন্ম সনদ অবশ্যই ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করাতে হয়। তাছাড়া, দুবাই হেল্থ অথরিটি (ডিএইচএ) থেকেও জন্ম সনদ সত্যায়িত করা যায়। ★ বিসিজি এবং হেপাটাইটিস বি টিকাদান সম্পর্কিত একটি বই ওই দম্পতিকে অনুসরণ করতে হয়। ★ শিশুটির চোখ খোলা অবস্থায় পাসপোর্ট সাইজের ছবি লাগে। সদ্যোজাত শিশুর চোখ খোলা অবস্থায় ছবি নেওয়াটা দুরূহ কাজ। এটাতে দুবাই এর ফটো স্টুডিওর সাহায্য নিতে হয়। ★ সদ্যোজাত শিশুর পাসপোর্ট পাওয়ার জন্য চার্জ, ডকুমেন্টস ইত্যাদি তথ্যাদি দুবাইয়ের দূতাবাস থেকে নিলে ভালো হয়। ★ সব প্রবাসী পাসপোর্ট প্রক্রিয়াকরণ আপডেট পেতে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন- এর সাথে যোগাযোগ রাখতে হয়। http\www.mofaic.gov.ae এই ওয়েবসাইটের সাহায্য নেওয়া যায়। ★ নিবন্ধনের ও পাসপোর্টের সব কার্যাদির জন্য শিশুর জন্মের ১২০ দিন পর পর্যন্ত সময় থাকে। এর মধ্যে কাজ শেষ না হলে ১২০ দিন এর পর থেকে দৈনিক ১০০ দিনার জরিমানা দিতে হয়। সূত্র: গালফ নিউজ (অনুবাদ করেছেন নিশি আক্তার, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।