shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

তাবুকের অবৈধ প্রবাসীদের দেশে ফেরার বিশেষ সুযোগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জানুয়ারি ২০২০, ১৯:১৫

তাবুকে কর্মরত ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীরা জাওয়াজাতের সহযোগিতায় দেশে ফিরতে পারবেন। শ্রম কল্যাণ উইং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক নোটিশে একথা জানানো হয়। দেশে ফেরার জন্য আবেদনের সাথে পাসপোর্ট ও ইকামার ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও এক্সিট ভিসা অনলাইনে দেখা যাবে, কোন পেপার দেয়া হবে না। যাদের  আবশির আছে তারা মেসেজ পাবেন। যাদের নেই তারা অনলাইনে চেক করে জেনে নিবেন। এছাড়া যারা আমেল মঞ্জিল বাড়ির গৃহকর্মী বাসায় খাস নিয়োগকর্তার ব্যক্তিগত চালক এ কার্যক্রমের আওতাভুক্ত নয়। দেশে ফিরতে বাধা হয় এমন কোনও কেস মামলা, ও বকেয়া বেতন ভাতার দাবি, ও গাড়ি থাকলে সে দেশে ফিরতে পারবেন না। এছাড়াও ট্রাফিক জরিমানা ও কর্মীর অধীনে পরিবার স্ত্রী সন্তান থাকলে তাদের ইকামা ফি পরিশোধ করে দেশে ফিরতে হবে। জরুরি যোগাযোগের জন্য ফ্রি কল করে সেবা নিতে পারবেন এই নাম্বারে ৮০০২৪৪৯৯৫১।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।