shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে বার্ষিক ফিতে আটকা প্রবাসী বাংলাদেশিরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জানুয়ারি ২০২০, ২০:২৬

সৌদি আরব সরকারের নির্ধারিত বার্ষিক ফি পরিশোধ করতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। উচ্চ ফি এড়াতে কয়েক লাখ শ্রমিক গত দুই বছরে ভিসা ও অন্যান্য কাগজপত্র নবায়ন করাননি বলে জানিয়েছেন বেশ কয়েকজন। এতে দেশটিতে তারা অবৈধভাবেই অবস্থান করছেন। যে কোনও সময় তাদের ফিরে আসতে হতে পারে দেশে। জানা যায়, ভিসা ও অন্যান্য খরচ বাবদ কয়েক বছর আগেও প্রত্যেক শ্রমিকের দুই বছরে সৌদি আরবের সরকারকে দিতে হত এক থেকে দেড় হাজার রিয়াল। কিন্তু বর্তমানে সৌদি সরকার ফি বাড়িয়েছে ১০ থেকে ১৫ গুণ। তাই প্রত্যেক শ্রমিকের আকামা, তামিন, আমেন মনজিলা, কপিল পায়দা (সৌদিদের সম্মানি) বাবদ প্রতি বছর খরচ হচ্ছে ১৫ থেকে ২০ হাজার রিয়াল। উচ্চ ফি এড়াতে অনেক বাংলাদেশি ভিসা ও অন্যান্য কাগজপত্র নবায়ন করছেন না দুই বছর ধরে। তাই কয়েক লাখ বাংলাদেশি সৌদিতে অবস্থান করছেন অবৈধভাবে। তাদের যে কোনও সময় ফিরে আসতে হতে পারে দেশে। নাম প্রকাশ না করার শর্তে এক বাংলাদেশি কমিউনিটি নেতা বলেন, সৌদি আরবে সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছেন স্বল্প আয়ের শ্রমিকরা। তারা জায়গাজমি বিক্রি করে এ দেশে এসেছেন ভাগ্য ফেরাতে। ভাগ্য ফেরানো দূরের কথা, তাদের এখানে বেঁচে থাকাটাই কঠিন হচ্ছে। বার্ষিক বিভিন্ন ফি বাড়লেও অনেকের বেতন বাড়েনি। তাই চাইলেও প্রতি বছর ভিসা ও অন্যান্য কাগজপত্র নবায়ন করাতে পারছেন না অনেকে। তাই বৈধভাবে এসে ফি পরিশোধ করতে না পারায় অবৈধ হচ্ছেন লাখ লাখ প্রবাসী। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মরত আছেন। ২০১৯ সাল পর্যন্ত প্রায় ৩৯ লাখ শ্রমিক পাড়ি জমিয়েছেন। যার প্রায় সবাই গেছেন শ্রমিক হিসেবে। তবে মক্কা, মদিনা, রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন রাজ্যে ব্যবসায়ী হিসেবেও বেশ প্রতিষ্ঠিত বাংলাদেশিরা। গৃহস্থালি তৈজসপত্রের শোরুম, আবাসিক হোটেল, খাবার হোটেল, গাড়ির যন্ত্রাংশ, চিকিৎসা পণ্য, আবাসন উপকরণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিদ্যুৎ-চালিত সামগ্রী, কার্পেট ও কনফেকশনারি ব্যবসা একচ্ছত্র নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশিদের। এমনকি এসব রাজ্যের বিভিন্ন জায়গায় বাঙালি মার্কেটও রয়েছে অসংখ্য। এসব মার্কেটে মালিক থেকে শুরু করে শ্রমিক সবাই বাঙালি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।