shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

খামিস মুশাইতে প্রবাসীদের পাসপোর্টসহ সেবা দেবে জেদ্দা কনস্যুলেট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জানুয়ারি ২০২০, ১৯:৪১

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার ব্যবস্থাপনায় আগামী ২৪ ও ২৫ জানুয়ারি খামিস মুশাইতে প্রবাসীদের পাসপোর্ট সেবাসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। স্থানীয় বাঙালী মার্কেটের কাছে পুরাতন পোস্ট অফিসের বিপরীতে মাদ্রাসায় এ সেবা দেয়া হবে। শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। যাদের এমআরপি-এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে, তাদের এমআরপি রি-ইস্যু করা হবে। এমআরপি রি-ইস্যু করার জন্য ফটোকপিসহ মূল পাসপোর্ট এবং ইকামা সঙ্গে আনতে হবে। রি-ইস্যুর ফি শ্রমিকদের জন্য ১২৫ রিয়াল এবং পেশাজীবীদের জন্য ৪১৫ রিয়াল। এমআরপি ডেলিভারি নেয়ার সময় পুরনো পাসপোর্ট অবশ্যই সঙ্গে আনতে হবে। যারা হাতে লেখা পাসপোর্ট এখনও এমআরপি করাননি, তারা এমআরপি করাতে পারবেন। এমআরপি করার সময় ফটোকপিসহ মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে। জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয়পত্রের (যদি থাকে) ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। এছাড়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুবিধাসমূহ পাওয়ার লক্ষে প্রবাসীদের ‘সদস্যপদ নিবন্ধন’ করা হবে। নিবন্ধন ফি ১৭০ রিয়াল। এছাড়া, মৃতদেহ দেশে প্রেরণ/ স্থানীয়ভাবে দাফন, ক্ষতিপূরণ আদায়, শ্রমিক/কফিল সমস্যসহ অন্যান্য বিষয়ে আইনি সহায়তা/ পরামর্শ প্রদান করা হবে। জরুরি যোগাযোগ: ০১২৬৮৭৮৪৬৫/০৫৩২২৩৫৪৬১/০৫৩৬৫৯৮০৩৫ (প্রবাসী কার্ড)। সোনালী ব্যাংকের একাউন্ট খোলা বিষয়েও সেবা দেয়া হবে। দেশে সোনালী ব্যাংকের যে কোনও শাখায় একাউন্ট খোলা হয়। একাউন্ট খুলতে কোনও ফি লাগে না। একাউন্ট খুলতে আবেদনকারীর পাসপোর্টের কপি, দুই কপি ফটো, নমিনির এক কপি ফটো এবং ফটোকপি লাগে। সর্বাধিক লাভজনক সরকারি (গ্যারান্টিযুক্ত) ৫ বছর মেয়াদী ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড করা যাবে। ৫ বছর শেষে ১৫ দশমিক ৮০ শতাংশ মুনাফাসহ ফেরত পাওয়া যাবে। বন্ড করার জন্য একাউন্ট নম্বর: Name: ………….A/C. 0003433032776, Sonali Bank Ltd. Wage Earners Corp. br. Dhaka. একাউন্ট খোলা, বন্ড ক্রয় অথবা ব্যাংকিং বিষয়ে জানতে ফোন করুন-০৫৬৭৬৫৮২৯৫, ০৫৬৯৩২৭১৫৬, ০৫৪৫৫৯৩২৬৩ (ব্যাংক)। Email: sbrjed@gmail.com বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা এর যোগাযোগের ঠিকানা। Tel. 012-6878465 Ext. 200,117,134,135,137,141 Mobile: 0506600484/0534169592 (পাসপোর্ট), Hotline No. 8002440051, facebook.com/bcgksa

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।