shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

দুই সপ্তাহে ৮ হাজার প্রবাসী আউট পাশ নিয়েছেন: মিশন উপপ্রধান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জানুয়ারি ২০২০, ১৭:২০

আউট পাশ দেয়ার কারণে দুই সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসী বাংলাদেশি আউট পাশ সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান ডা. মো. নজরুল ইসলাম। সৌদি আরব শ্রম মন্ত্রণালয় বর্তমানে দুই সপ্তাহের জন্য আউট পাশ স্থগিত করেছেন। আগামী ২৬ জানুয়ারির পরে যথারীতি আউট পাশ সংগ্রহ করতে পারবে বলে জানান মিশন উপ-প্রধান। আউট পাশ নিয়ে যারা যেতে পারবেন তারা হলেন- যাদের আকামা আছে তার মেয়াদ নেই অথবা কফিল বা কোম্পানির কারণে আকামা হচ্ছে না সেসব প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করে আবার নতুন ভিসায় আসতে পারবে। যাদের আইনি সমস্যা রয়েছে তারা যেতে হলে তা মীমাংসা করেই যেতে হবে। রিয়াদ বাংলাদেশ দূতাবাসে আউট পাশ দেয়ার পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট রিইসুসহ সব ধরণের সেবা দেয়া হচ্ছে। অপরদিকে, প্রবাসীদের দ্রুত সেবা দেয়ার লক্ষে প্রবাসী সেবা কেন্দ্র অফিস দেয়া হয়েছে, যেখানে গিয়ে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা সেবা নিতে পারবেন। আউট পাশ চালু করায় খুশি প্রবাসীরা, তাদের একটাই কথা আমরা নিজ দেশে ফিরে যেতে চাই আর আউট পাশ দেয়া যেন অব্যাহত থাকে সরকারের কাছে সেই দাবি জানিয়েছেন। শর্তসমূহ: ১. নিয়োগকর্তা (কফিল) কোম্পানি (শরিকা) বা এস্টাবলিশমেন্ট (মুয়াসসাসা) হতে হবে। ২. কর্মীর ইকামা হয়নি বা ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে। ৩. কর্মীর হুরুব (কর্মস্থল থেকে পলাতক) কেস নেই। ৪. দেশে ফিরতে বাধা দেয় এমন কোনও কেস কর্মীর ওপর নেই। ৫. কর্মীর কোনও বকেয়া বেতন ভাতার দাবি নেই। ৬. কর্মী একজিট ভিসা পাওয়া মাত্র নিজ খরচে ১৫ দিনের মধ্যে দেশে ফিরতে সক্ষম। ৭. কর্মীর নামে কোনও গাড়ি নেই, ট্রাফিক ফাইন থাকলে তা পরিশোধ করে নিতে হবে আগেই। ৮. কর্মীর অধীনে পরিবার (স্ত্রী-সন্তান) থাকলে তাদের ইকামা ফি কর্মীকে পরিশোধ করে দিতে হবে। ৯. শুধু কর্মীর ইকামা ও লেবার পারমিট ফি সরকার পরিশোধ করবে এবং পরবর্তী সময়ে তা নিয়োগকর্তার কাছ থেকে আদায় করে নিবে। এতে কর্মীর কোনও সমস্যা হবে না। স্বদেশে ফেরার জন্য করণীয়: ১. কর্মী তার দেশের দূতাবাস বা কন্সুলেটের সঙ্গে যোগাযোগ করবে। ২. দূতাবাস বা কন্স্যুলেট প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে লেবার অফিসে জমা দিবে। ৩. লেবার অফিস সৌদি ইমিগ্রেশন (জাওয়াযাত) এর সঙ্গে সমন্বয় করে একজিট ভিসা ইস্যু করবে। ৪. একজিট ভিসা অনলাইনে দেখাবে, কোনও পেপার দেয়া হবে না, যাদের আবশির আছে তারা মেসেজ পাবেন। যাদের আবশির নেই তারা অনলাইনে চেক করে জেনে নিবেন অথবা দূতাবাস/কন্স্যুলেট টেলিফোনে তাদের জানিয়ে দিবে। ৫. যাদের মেয়াদসহ মূল পাসপোর্ট হাতে আছে তারা টিকেট সংগ্রহ করে সরাসরি সৌদি ত্যাগ করতে পারবেন। ৬. যাদের মেয়াদসহ মূল পাসপোর্ট নেই তারা আউট পাস নিয়ে টিকেট সংগ্রহ করে সৌদি ত্যাগ করতে পারবেন। ৭. এভাবে যারা যাবেন তাদের পুনরায় নতুন ভিসায় সৌদি আরব আসতে কোনও বাধা নেই। দেখুন ভিডিও... https://youtu.be/phNfY1iGYg4

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।