shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তরুণ এক ডাক্তার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জানুয়ারি ২০২০, ২০:২৬

প্রায় দুই মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তরুণ এক ডাক্তার। ডাক্তার মাহতাব লিয়াকত নামে এক তরুণের জন্ম কুয়েতে, লেখাপড়াও শুরু কুয়েতে। সদ্য বাংলাদেশে এমবিবিএস সম্পন্ন করা এই তরুণ ডাক্তার ঢাকার আল মনোয়ার হাসপাতালে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। পরে প্রায় ৩ মাস আগে অসুস্থতাজনিত কারণে কুয়েতে ফেরেন ডাক্তার মাহতাব লিয়াকত। কুয়েতে কেসিসিসি আল সাবাহ হাসপাতালে গত নভেম্বর থেকে চিকিৎসা চলছিল তরুণ এই ডাক্তারের। কিন্তু চিকিৎসাধীন থাকা এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত ডাক্তার মাহতাবের শারীরিক অবস্থার কোনভাবেই উন্নতি হচ্ছিল না। অবশেষে গত সোমবার (২০ জানুয়ারি) কুয়েতের কেসিসিসি আল সাবাহ হাসপাতালে তরুণ ডাক্তার মাহতাব লিয়াকত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাহতাব লিয়াকতের অকাল মৃত্যুতে কুয়েতের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, শোকে বিহ্বল নিহত মাহতাবের কুয়েত প্রবাসী পিতা আমিনুল মুন্সি, শশুর মোহাম্মদ মুসা ও স্ত্রী জানান, কুয়েত বাংলাদেশ কমিনিউনিটির যারা মাহতাবকে সুস্থ করে তুলতে রক্ত দিয়েছেন, তাদের প্রতি মাহতাবের শোকাহত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে। নিহতের শোকাহত পরিবার জানায়, বর্তমানে মাহতাবের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা আরও জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আসরের নামাজের শেষে স্থানীয় সাবাহ হাসপাতাল প্রাঙ্গণে মাহতাবের প্রথম জানাজা শেষে ওই দিনই নিহতের মরদেহ দেশে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।