ওমরাহ পালন করলেন পানি সম্পদ উপ-মন্ত্রী শামীম
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ কে এমন এনামুল হক শামীম সম্প্রতি সপরিবারে মক্কা থেকে ওমরাহ হজ পালন করেছেন। ওমরাহ হজ পালন শেষে মদিনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ও রওজা মোবারক জিয়ারত করেন।
তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, দুই কন্যা, তার শ্যালক ও শ্যালকের স্ত্রী এবং পুত্র, মন্ত্রীর মামা শরীয়তপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম মাহাবুব।
মন্ত্রীকে মদিনা হিল্টন হোটেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মদিনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আর টিভি মদিনা প্রতিনিধি মুছা আব্দুল জলিল, সহসভাপতি শফিকুর রহমান সুমন, লিটন, বাদশাহ মাঝি, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক কামাল মিরসহ আরও অনেকে।