shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে জানাজা শেষে দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ জানুয়ারি ২০২০, ১৯:১২

কুয়েত প্রবাসী সংগঠক হুমায়ুন কবির মাইমুন ও ডা. মাহতাবের কুয়েতে প্রথম জানাজা শেষে দু’জনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার কুয়েতের সাবাহ হাসপাতাল প্রাঙ্গণে হুমায়ুন কবির মাইমুন ও ডা. মাহতাবের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। পরে ওই দিন রাতেই বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে এ দুই ব্যক্তির মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। প্রসঙ্গত, কুয়েত প্রবাসী সংগঠক হুমায়ুন কবির মাইমুন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এক পর্যায়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যার দিকে কুয়েতের ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তরুণ ডাক্তার মাহতাব লিয়াকত এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে কুয়েতের স্থানীয় একটি হাসপাতালে প্রায় আড়াই মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে গত সোমবার (২০ জানুয়ারি) ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন তরুণ এই ডাক্তার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।