রিয়াদে প্রবাস মেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‘উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’- এই স্লোগানকে সামনে রেখে দেশ-বিদেশের পাঠক নন্দিত প্রবাস মেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে রিয়াদস্থ বাথা ঢাকা মেডিকেল সেন্টারের হল রুমে আনন্দঘন পরিবেশে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী শিক্ষানুরাগী মো. জামাল উদ্দিন। প্রবাস মেলা প্রতিনিধি সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয় এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আর টিভির বুরোচিফ মোহাম্মদ আবুল বশির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- প্রবাসের বুকে একমাত্র বাংলাদেশি সাস্থ্যসেবা কেন্দ্র রিয়াদস্থ ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সৌদি আরব নিউজ২৪ চ্যানেল ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আল আমিন, ঢাকা মেডিকেল সেন্টারের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাখাওয়াত হোসেন আরমান, ডিরেক্টর আতিকুর রহমান শিকারী, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সহসভাপতি হাজী এইচ এম আলমগীর হোসেন, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, বঙ্গবন্ধু সেটেলাইট চ্যানেলের প্রতিনিধি মোহাম্মদ শানু, দেওয়ান মোহাম্মদ ইউসুফ, মোস্তাফিজুর রহমান বাচ্চু, প্রবাসী সাস্থ্যসেবা কর্মী মো. ফরিদ, শাহদাত পাটোয়ারী, আলমগীর হোসেন, সুরুজ আলী, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা প্রবাস মেলা পত্রিকা দীর্ঘদিন ধরে প্রবাসীদের নিয়ে কাজ করছেন বলে ধন্যবাদ জানিয়ে বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব মামুন ইমতিয়াজ এর ভূয়সী প্রশংসা করেন। এছাড়া, আগামীদিনেও প্রবাস মেলা দেশ ও বিদেশের মানুষের জন্য কাজ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি প্রবাস মেলা পত্রিকার পরিবারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।