স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ জানুয়ারি ২০২০, ১৮:৩৫
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।
আরটিভির সৌদি আরব ব্যুরোচিপ মোহাম্মদ আবুল বশির ও রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন এর পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটিভি দর্শক ফোরামের সভাপতি এ্যডভোকেট সিদ্দিকুর রহমান ইমরান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আরটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম, দর্শক ফোরামের সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন খাঁন, সিনিয়র সহসভাপতি মনির ফকির, সহসভাপতি গোলাম সারোয়ার আপেল, কিং সৌদি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ও বিশিষ্ট ন্যানো বিজ্ঞানী ড. রেজাউল করিম, মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, আব্দুর রহমান, কুমিল্লা জেলা প্রবাসী সোসাইটির সভাপতি নুরুল ইসলাম, শহিদ উল্লাহ্ ভুইয়া, শওকত ওসমান, নন্দলাল সরকার, কবি শাজাহান চঞ্চল, ঈসা উল্লাহ্, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক ও বৈশাখী টিভি প্রতিনিধি এম এইচ প্রিন্স, দফতর সম্পাদক ও সময় টেলিভিশন প্রতিনিধি আরিফুর রহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও যমুনা টেলিভিশন প্রতিনিধি সেলিম উদ্দিন দীদার, প্রচার সম্পাদক এ কে আযাদ লিটনসহ আরও অনেকে।
এ সময় আরটিভিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন কুমিল্লা জেলা প্রবাসী সোসাইটির নেৃতবৃন্দ, ফেনী প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির সৌদি আরব শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথিদের আরটিভি পরিবারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় প্রধান অতিথি রাষ্ট্রদূতসহ অনেককে।
আরটিভি খচিত স্যুভেনির মগ, ব্যাগ দিয়ে অতিথিদের আভ্যর্থনা জানান আরটিভির প্রবাসী ক্ষুদে দর্শকরা।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে নাচে গানে দর্শকদের মাঝ রাত অবদি মাতিয়ে রাখে রিয়াদের সাংস্কৃতিক সংগঠন নজরুল একাডেমির সদস্যরা।
দেখুন ভিডিও...
https://youtu.be/XfOTzM6xd4sপ্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com