shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে শ্রীলঙ্কা-আফগান রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা দিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ জানুয়ারি ২০২০, ২০:৫৪

সৌদি আরবে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মোহাম্মেদ আজমি তাসিম এবং আফগানিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ জালাল করিমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের ম্যারিয়ট হোটেলে মঙ্গলবার এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় রাষ্ট্রদূত শ্রীলংকা ও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জানান। গোলাম মসীহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবে রাষ্ট্রদূতদের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে দেশ দুটির সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত বিদায়ী রাষ্ট্রদূতদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। প্রসঙ্গত, শ্রীলংকা ও আফগানিস্তানের রাষ্ট্রদূতদ্বয় দীর্ঘদিন সৌদি আরবে সফলভাবে দায়িত্ব পালন শেষ করেছেন। রিয়াদের ডিপ্লোম্যাটিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত সায়ীদ বামাখরামা শ্রীলংকা ও আফগানিস্তানের রাষ্ট্রদূতদের শুভেচ্ছা জানান। তিনি বিদায়ী সংবর্ধনা আয়োজনের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।  এছাড়া অনুষ্ঠানে সৌদি আরবে নবনিযুক্ত মরিশাসের রাষ্ট্রদূত শওকত আলী ও কসোভোর রাষ্ট্রদূত লুলজিম মেকুকে পরিচয় করিয়ে দেয়া হয়। বিভিন্ন দেশের ২৭ জন রাষ্ট্রদূত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। এসময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।