shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সাবেক এমপি জয়নাল আবেদীনের মৃত্যুবার্ষিকীতে রিয়াদে স্মরণসভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জানুয়ারি ২০২০, ১৬:৫৮

কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভুঁইয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের রিয়াদে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রিয়াদের স্থানীয় একটি হল রুমে আয়োজিত এ সভার আয়োজন করেছে রিয়াদস্ত নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ । সৌদি আরব সাংবাদিক ফোরামের সহসাংগঠনিক সম্পাদক ও মরহুম জয়নাল আবেদীন ভুঁইয়ার উত্তরসূরি এম এইচ প্রিন্স আহমেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন রিয়াদস্থ নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল রশিদ ভুঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির। বিশেষ অতিথি ছিলেন রিয়াদস্ত নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রিয়াদস্থ নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম, সহসভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাচ্চু, আনোয়ার হোসেন, আব্দুল ওয়াহাব ভেন্ডরসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভুঁইয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। পরে মরহুমের আত্মার শান্তি কামনা ও দেশের সুখ শান্তি ও সমৃদ্ধ কামনা করে দোয়া পরিচালনা করেন সহসভাপতি জসীম উদ্দিন মিলন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।