shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ফ্রেন্ডস অব বাংলাদেশ’র সোলাই শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৭

ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) পূর্বাঞ্চল সোলাই শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শেখ শফিকুল আলম শফি। প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর সহসভাপতি আব্দুর রহমান চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ উনার জীবন কর্ম জনগণের মাঝে ছড়িয়ে দিতে এই সংগঠন অনন্য ভূমিকা পালন করবে। প্রধান বক্তা ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) পূর্বাঞ্চল সোলাই শাখার সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি কাজী ওয়ায়েছ। সাংগঠনিক সম্পাদক মনির মুন্সী। বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) সহসভাপতি ইসাউল্লাহ, বাবুল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজিব উল মোবারক, শহীদ মাদবর, সাংগঠনিক সম্পাদক শহীদ মুন্সী, মাজহারুল ইসলাম রুবেল, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আরকান শরীফ, যুগ্ম সাধরণ সম্পাদক জুনায়েত মাদবর, নিখিল কান্তি দাস, সহ-দফতর সম্পাদক হাবিব সরদার, রিয়াদ মহানগর যুবলীগ নাসিম শাখার সভাপতি রফিকুল মাদবর, সাধারণ সম্পাদক সিপন শিকদার। আরও বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ, রিয়াদ মহানগরের সিনিয়র সহসভাপতি আবুল কালাম মুন্সী, সহসভাপতি বাদল হাওলাদার, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক খান, এমদাদুল হক মৃধা, প্রচার সম্পাদক জালাল খান, সহপ্রচার সম্পাদক রেজাউল করিম খান, অর্থ সম্পাদক মিলন হাওলাদার, সদস্য সামচু চৌকিদার, লিটন মোল্লাসহ অন্যান্য নেত্রীবৃন্দ। রিয়াদস্থ একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন মুন্না। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি আ. রহমান চৌধুরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।