সৌদি বন্ধুমহলের দেবীদ্বার সফর
রিয়াদের স্বনামধন্য সামাজিক সংগঠন বন্ধুমহলের সদস্য ও প্রবাসী দেবীদ্বার ফাউন্ডেশন সৌদি আরবের অন্যতম নেতা সেলিম সরকারের একমাত্র ছেলে আতিফ ইব্রাহীমের সুন্নাত খৎনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে প্রায় ছয় হাজার মাইল দূর থেকে বন্ধুত্বের টানে ছুটে এসেছেন সৌদি আরব রিয়াদের স্বনামধন্য সামাজিক সংগঠন মন্ধুমহলের একটি প্রতিনিধি দল। কুমিল্লার দেবীদ্বার সদর মোহনা আবাসিক এলাকায় যান তারা।
রিয়াদের প্রিমিয়াম সুইটস এর স্বত্বাধিকারী মীর রাসেল সুজন, মুহাম্মদ আলী, আব্দুল হালিম প্রধান, মাহবুব হোসেন মানিক, সাংবাদিক মো. রুস্তম খাঁন, মো. আবুল হাসানসহ আরও অনেকে।
তারা দেবীদ্বার উপজেলার দৃষ্টিনন্দন স্থানসহ বিভিন্ন এলাকা ঘুড়ে দেখেন। তাদের বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার জন্য সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সেলিম সরকারের দাওয়াতে অংশগ্রহণ করতে সৌদি আরব হতে দেশে ছুটে এসেছেন।
সৌদি আরব রিয়াদে বন্ধুমহল সামাজিক সংগঠনটি পিছিয়ে পড়া ও অসহায় বাংলাদেশি প্রবাসীদের সাহায্যে কাজ করে যাচ্ছে বলে জানান মীর রাসেল সুজন।