আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা দেয় মক্কা মহানগর যুবলীগ।
সৌদিআরবের মক্কায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওমরাহ পালন করতে আসা রাজনৈতিক এই ব্যক্তিত্বকে সংবর্ধনা দেয় মক্কা মহানগর যুবলীগ।
আজ মঙ্গলবার বিকেলে মক্কার মিসফালায় বাংলাদেশ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নাদেলকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মক্কা মহানগর যুবলীগের সহসভাপতি সাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন মক্কা যুবলীগ প্রচার সম্পাদক তাজুল ইসলাম, নেতা হাসান জসিম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন বাবুল, জামিল আহমেদ, মানিক, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রায়হান, আওলাদ হোসেন, রাফসান ভূইয়া, কাজী জাহাঙ্গীর, গাজী জাহাঙ্গীর, আবদুল কাদের, নুরুল ইসলাম, হোসাইন আহমদ রফিকুল ইসলাম, নুরুল আমিন, আপিজ আলী আলী আহমদ ,আতিক আহমদ প্রমুখ।