সাংসদ রাজী মুন্সীর সৌদি সফর
ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান কুমিল্লা-০৪ দেবীদ্বারের সাংসদ রাজী মুহাম্মাদ ফখরুল মুন্সী। গত ৬ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানে করে রওয়না হোন তিনি।
সাংসদ রাজী মুন্সীর সফর সঙ্গী আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম জানান, এম পি মহোদয় জেদ্দা বিমানবন্দর হয়ে শুক্রবার শেষ রাতে মক্কায় ওমরা হজ সম্পন্ন করেন।
তিনি জানান, এম পি মহোদয় শুধুমাত্র ইবাদাত করতে এসেছেন। তারপরও দেবীদ্বারের সৌদি প্রবাসীরা দূরদূরান্ত হতে দেখা করতে আসছেন। তাদের ভালোবাসর টানে দেখা করে খোঁজ- খবর নিচ্ছেন এবং তিনি প্রবাসী দেবীদ্বারবাসীর সাথে দেখা করার সময় সবার নিকট দোয়া কামনা করেন।
তিনি আরও জানান, এমপি মহোদয়ের সফর সঙ্গী হিসেবে আমরা আব্দুল হালিম, নুরুল আমিন ও সুমন রয়েছি।
প্রবাসী দেবীদ্বার ফাউন্ডেশন সৌদি আরব এর পক্ষ থেকে মক্কার প্রতিনিধি হাজী মাহবুবুর রহমান সওদাগরের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, রোববার বিকাল ৪টার দিকে মদীনা হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।