রিয়াদ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে ইফতার মাহফিল
রিয়াদ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইঞ্জিনিয়ার কাউছার আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মো. আবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন- ইঞ্জিনিয়ার আনিছুর রাহমান, ইঞ্জিনিয়ার ছদরুল আলম, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার দেলোয়ার, ইঞ্জিনিয়ার মজনুর রহমান, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ শিক্ষক, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।