স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৬
মন্ত্রী বলেন, এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে আমরা আগে থেকেই একটি টিম কাজ করে যাচ্ছি। যাতে করে আল্লাহর মেহমান হাজীদের কোনও অবস্থায় কষ্টে পড়তে না হয়। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এ কাজের তদারিক করছেন। পবিত্র হজ নিয়ে বিগত বছরগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয়েছে। যাতে হজ করতে এসে মুসল্লিরা কোনও ধরনের বিড়ম্বনা বা প্রতারণার স্বীকার না হয়।
তিনি বলেন, আমরা হাজীদের বাসস্থান, যাতায়াত ব্যবস্থাসহ সব কিছুর ওপর নজরদারি রেখে এগিয়ে যাচ্ছি। যাতে করে কোনও অবস্থায় এবার হাজীদের কষ্ট করতে না হয়। এছাড়া বিগত সময়ে এজেন্সিদের প্রতারণার কারণে হজ ব্যবস্থাপনা নিয়ে যে অভিযোগ ছিল, এবারে তা জিরো টলারেন্সের মাধ্যমে প্রতিহত করা হবে। হজ মন্ত্রণালয়ের কঠোর নজরদারিতে থাকবে। হজ এজেন্সিগুলোর কোনও অনিয়ম পেলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে আমরা এবার আশা করছি, এবারের হজ হবে হাজীদের জন্য শেষ্ঠ সেবা প্রাপ্তির হজ।
মন্ত্রী আরও বলেন, হাজীদের স্বাস্থ্য সেবা নিয়েও বিশেষ টিম কাজ করছে। হাজীদের কোনও অভিযোগ যাতে না আসে আমরা সেদিকে লক্ষ্য রাখছি। আমরা হজের সব মুসল্লিদের কাছে বিশেষ দোয়া কামনা করছি, যাতে সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে সবাই সুষ্ঠুভাবে এবারের হজ পালন করতে পারেন।
মন্ত্রী সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল রিপোটার্স ইউনিয়নের সভাপতি এম ওয়াই আলাউদ্দিনের সাথে আলাপচারিতায় প্রবাসে গণমাধ্যমে কর্মরত সব সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com