shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

কূটনৈতিকদের সম্মানে রিয়াদ দূতাবাসের ইফতার মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ মে ২০১৯, ১৩:৪০

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কূটনৈতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রিয়াদের হিলটন হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ অতিথিদের স্বাগত জানান ও কুশলাদি বিনিময় করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হকের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এ উপ-মহাপরিচালক পদের প্রার্থিতা সম্পর্কে অনুষ্ঠানে আগত অতিথিদের অবহিত করা হয়। রাষ্ট্রদূত বলেন, শহীদুল হক একজন অভিজ্ঞ কূটনীতিক এবং প্রায় এক যুগ আইওএম-এ কাজ করেছেন। অভিবাসন বিষয়ে তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও কৌশল সংস্থাটিকে অত্যন্ত সমৃদ্ধ করবে। তিনি ২০১৩ সাল থেকে পররাষ্ট্র সচিব হিসেবে কর্মরত রয়েছেন। রাষ্ট্রদূত বলেন, অভিবাসন বাংলাদেশের জন্য একটি অগ্রাধিকারমূলক বিষয়। বাংলাদেশের প্রায় এক কোটির বেশী নাগরিক বিভিন্ন দেশে বসবাস করছে এবং বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছে। অতএব অভিবাসীদের স্বার্থ নিশ্চিত করার লক্ষে একটি প্রশাসনিক কাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ ১৯৯০ সালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সদস্যপদ লাভের পর থেকেই নিরাপদ অভিবাসনের জন্য কাজ করছে। মায়ানমার থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক উচ্ছেদ করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রতি আন্তরিক সহানুভূতি ও মানবিকতা প্রদর্শন করে প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাদ্য, বাসস্থানসহ সকল সহায়তা প্রদান করছেন। রাষ্ট্রদূত গোলাম মসীহ ইফতার মাহফিলে যোগ দেয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে আইওএম এর উপ-মহাপরিচালক পদে নির্বাচিত করার জন্য স্ব স্ব দেশের ভোট সহায়তা কামনা করেন। দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রায় ৩৩ জন রাষ্ট্রদূত ও বিভিন্ন পর্যায়ের কূটনীতিকগণ ইফতার মাহফিলে যোগ দেন। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও দূতাবাসের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।